নৌকা স্কুলখ্যাত নাটোরের সিঁধুলাই স্বনির্ভর সংস্থার ‘সূর্য হারিকেন’ প্রকল্প জাতিসংঘের ‘গোল্ড সিড অ্যাওয়ার্ড’ পুরস্কার লাভ করেছে। গত ১০ নভেম্বর জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এ পুরস্কার ঘোষণা করে। পরিবেশ উন্নয়নে বিশ্বের যেসব সংগঠন সম্ভাবনাময় নতুন প্রকল্প হাতে নিয়েছে, তাদের এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। সূর্য হারিকেন প্রকল্পে সিঁধুলাই স্বনির্ভর সংস্থার সঙ্গে দারিদ্র্য বিমোচন সংস্থা, পঞ্চশিলা বহুমুখী সমবায় সমিতি, সমাজ উন্নয়ন ও গবেষণা কর্মসূচি এবং রূপকথা নামের সংগঠনগুলো কাজ করছে।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-16/news/19821























