Developmentbd.com

  • ফন্টের আকার বড় করো
  •  ফন্টের ডিফল্ট আকার
  • ফন্টের আকার ছোট করো
শিক্ষা এবং জনশক্তি ও আইটি খাতের সুসংবাদ সমূহ

কালা মিয়ার বর্ণমালা শেখানোর সংগ্রাম

ইমেইল প্রিন্ট পিডিএফ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের একটি মৌজা চরজানপুর। উপজেলা সদর থেকে ট্রলারযোগে মেঘনা নদীর এই চরে পৌঁছাতে সময় লাগে তিন ঘণ্টা। সাড়ে চার শ পরিবারের তিন হাজার মানুষের বসবাস এখানে। এখানে নেই কোনো বিদ্যালয়। ফলে এখানকার শিশুরা বঞ্চিত হচ্ছিল প্রাথমিক শিক্ষা থেকে। এ রকম পরিস্থিতিতে চরের শিশুদের কাছে শিক্ষার আলো নিয়ে আসেন কালা মিয়া (৫৫) নামের এক দরিদ্র কৃষক। নিজ উদ্যোগে তিনি গড়ে তুলেছেন পাঠশালা। নিজে অর্ধাহারে-অনাহারে থেকেও শিশুদের কিনে দিচ্ছেন শিক্ষা উপকরণ।

...বিস্তারিত পড়ুন...
 

কথা রেখেছেন আট ‘অদম্য মেধাবী’

ইমেইল প্রিন্ট পিডিএফ

অঙ্গীকার পূরণ করে আবার চমক দেখিয়েছেন আট অদম্য মেধাবী। এইচএসসি পরীক্ষায়ও তাঁরা জিপিএ-৫ পেয়েছেন। ২০০৭ সালে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান তাঁরা। তাঁদের দারিদ্র্য ও প্রতিকূলতার বাধা ডিঙিয়ে সাফল্য পাওয়ার কথা যখন প্রথম আলোয় ছাপা হয়, প্রত্যেকেই বলেছিলেন, আর্থিক সহায়তা পেলে পড়াশোনা চালিয়ে যাবেন। অঙ্গীকার করেছিলেন, এইচএসসিতেও তাঁরা ভালো ফল উপহার দেবেন। গত দুই বছর প্রথম আলোর সহায়তায় পড়াশোনা চালিয়ে যান তাঁরা, পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে। শোনা যাক তাঁদের শিক্ষক, অভিভাবক ও নিজ নিজ অনুভূতির কথা।

...বিস্তারিত পড়ুন...
 

ঝরে পড়া শিক্ষার্থীদের ‘উত্তম’ বন্ধু

ইমেইল প্রিন্ট পিডিএফ

অনেক স্বপ্ন নিয়ে ওরা বিদ্যালয়ে যায়। পড়াশোনা করে বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, হাসি ফোটাবে বাবা-মায়ের মুখে। কিন্তু আর্থিক অনটন ও পারিপার্শ্বিক প্রতিকূলতা বাধা হয়ে দাঁড়ায়। আটকে যায় পড়াশোনা। এভাবে একদিন ওদের স্বপ্নের কলি ফুল হয়ে বিকশিত হওয়ার আগেই ঝরে যায়। আর ওরাও ঝরে পড়ে বিদ্যালয় থেকে। এসব শিক্ষার্থীর জন্য রাজশাহীর বাঘা উপজেলার দিঘা গ্রামে আছেন একজন বন্ধু, যিনি উত্তম চৌধুরী নামে পরিচিত।

...বিস্তারিত পড়ুন...
 

দরিদ্র শিক্ষার্থীদের বন্ধু পাঠশালা

ইমেইল প্রিন্ট পিডিএফ

সবেমাত্র ভোর হয়েছে। নরম আলো, ফুরফুরে বাতাস আর পাখির কলতান, সব মিলিয়ে সুন্দর পরিবেশ। এর মধ্যে গ্রামের এক প্রান্তে খোলা মাঠে বসেছে পাঠশালা। প্রায় ১৫০ জন শিক্ষার্থী। একটি কাঁঠালগাছে ঝোলানো ব্লাকবোর্ডের দিকে মুখ করে চটের ওপর দুই সারিতে বসেছে তারা। একদিকে রয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আরেক দিকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী। এ ছাড়া মাদ্রাসার দাখিল শ্রেণীর শিক্ষার্থীরাও রয়েছে।

...বিস্তারিত পড়ুন...
 

শাইখ সিরাজ

ইমেইল প্রিন্ট পিডিএফ

‘মাটি ও মানুষ’ দিয়ে প্রথমবারের মতো এসেছিলেন পাদপ্রদীপের আলোয়। এখন তার স্বপ্ন হূদয়ে মাটি ও মানুষ ঘিরে। চ্যানেল আইয়ের এই প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা বিভাগের প্রধান সম্প্রতি পেয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা প্রদত্ত এএইচ বুর্মা অ্যাওয়ার্ড। এবারের সময়ের তারকা।

...বিস্তারিত পড়ুন...
 

দৃষ্টান্ত : পাহাড়ের কোলে শিশু স্বর্গ

ইমেইল প্রিন্ট পিডিএফ

ক্যামন আছো?

প্রশ্ন করা হলে মুহূর্ত মাত্র দেরি না করে ওদের জবাব ‘বেশ ভালো আছি।’

ধাক্কা না খেয়ে উপায় কী? রাজধানীর কোন শিশুতো এভাবে কথা বলে না। অথচ বরাবর অবহেলিত জনপদ হিসেবে জেনে আসা ‘লামা’র পাহাড়ি শিশুরা রাতারাতি কী করে এমন স্মার্ট হয়ে উঠছে! অবাক চোখে তাকাই শিশু যুগলের দিকে। একজন মানকিং মুরং, আর জনের নাম মনপ্রে মুরং। ওরা কোয়ান্টাম শিশু কাননের শিক্ষার্থী। অত:পর এই সূত্র ধরেইঃ বিস্ময় নিরসনের পালা? উহুঁ, বরং আরও বিস্ময়াভিভূত হওয়া!

...বিস্তারিত পড়ুন...
 


যে সেক্টরগুলোতে উন্নয়ন দরকার

বিজ্ঞাপণ

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


অধিক তথ্য

বাংলা ফন্টে সমস্যা

বিজ্ঞাপণ

Boromela

Bddl

Bridging