Developmentbd.com

  • ফন্টের আকার বড় করো
  •  ফন্টের ডিফল্ট আকার
  • ফন্টের আকার ছোট করো
হোম >> শিক্ষা এবং জনশক্তি ও আইটি >> সংশ্লিষ্ট লেখাসমূহ >> এফবিসিসিআই ফাউন্ডেশন গঠিত বেকারদের কর্মসংস্থান, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দেবে

এফবিসিসিআই ফাউন্ডেশন গঠিত বেকারদের কর্মসংস্থান, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দেবে

ইমেইল প্রিন্ট পিডিএফ

দেশে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) করপোরেট সামাজিক দায়িত্বশীলতার (সিএসআর) অংশ হিসেবে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে একটি ফাউন্ডেশন গঠন করেছে। এটির নাম দেওয়া হয়েছে ‘এফবিসিসিআই ফাউন্ডেশন’।

মূলত দেশে বেকার শ্রমশক্তির জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যে অচিরেই এ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
রাজধানীর একটি হোটেলে গত সোমবার এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সমিতির পরিচালনা পর্ষদের সদস্যরা এ ফাউন্ডেশন গঠনের অনুমোদন দেন। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে আনিসুল হক বলেন, দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফাউন্ডেশন গঠনের উদ্যোগ নিয়েছে। প্রাথমিক পর্যায়ে এ ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বেকার জনগোষ্ঠীকে এফবিসিসিআইয়ের বিভিন্ন সদস্য সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ ফাউন্ডেশন পরবর্তী পর্যায়ে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ ইত্যাদির জন্য প্রতিষ্ঠান স্থাপনেরও উদ্যোগ নেবে বলে তিনি উল্লেখ করেন। জানা গেছে, মূলত এফবিসিসিআইয়ের নেতাদের প্রদত্ত অর্থের মাধ্যমেই ফাউন্ডেশনের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। এ ছাড়া দুই বছরের জন্য নির্বাচিত এফবিসিসিআইয়ের প্রতিটি পরিচালনা পর্ষদ পর্যায়ক্রমে এ ফাউন্ডেশন পরিচালনা করবে বলে সভাপতি জানান।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরিচালক এবং এফবিসিসিআই ফাউন্ডেশনের আহ্বায়ক এ কে এম নুরুল ফজল ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্য এবং এর কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-09-02/news/2527

 

যে সেক্টরগুলোতে উন্নয়ন দরকার

বিজ্ঞাপণ

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


অধিক তথ্য

বাংলা ফন্টে সমস্যা

বিজ্ঞাপণ

Boromela

Bddl

Bridging