চট্টগ্রামে সার্ক কৃষি বিজ্ঞানীদের কর্মশালায় বক্তাদের আহ্বান
গত ৩ থেকে ৫ নভেম্বর’০৯ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ‘সার্ক দেশসমূহের পাহাড়ি অঞ্চলের কৃষি : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক তিনদিনব্যাপী আঞ্চলিক কর্মশালা। সার্ক কৃষি কেন্দ্র, ঢাকার আয়োজনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং International Centre for Integrated Mountain Development ((ICIMOD ), Nepal. এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপসি'ত ছিলেন জাতীয় সংসদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এমপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ভাইস চ্যান্সেলন প্রফেসর ড. এম.এ. সাত্তার মণ্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আকতার হোসেন এবং স্বাগত ভাষণ দেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. রফিকুল ইসলাম মণ্ডল। প্রধান অতিথি তার ভাষণে সম্মিলিতভাবে নতুন নতুন টেকসই পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বিজ্ঞানীদের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান। প্রফেসর ড. এম.এ. সাত্তার মণ্ডল বলেন, অমিত সম্ভাবনার উৎস পাহাড়ি অঞ্চলকে কৃষি বিশেষ করে এগ্রো-ফরেস্ট্রি, ফলদ গাছে ভরে দিতে হবে। তিনি উৎপাদিত পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ ও সংরক্ষণ ব্যবস্থাপনা জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
সার্ক সদস্যভূক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও ভুটানের বিজ্ঞানী, নীতি নির্ধারক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৯০ জন প্রতিনিধি এ কর্মশালায় অংশ নেন। এ কর্মশালায় বিজ্ঞানীদের মাঝে আন্তঃযোগাযোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পরিবেশ সৃষ্টি, সমস্যা চিহ্নিতকরণ, টেকসই পাহাড়ি কৃষি উন্নয়নে কর্ম পরিকল্পনা প্রণয়ন, ভূমি ব্যবস্থাপনা উন্নয়ন এবং জীব-বৈচিত্র্য রক্ষা করে প্রচলিত কৃষি ব্যবস্থাপনাকে বাণিজ্যিকভিত্তিতে রূপান্তরের সুপারিশমালা প্রণয়ন করা হয়। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপসি'ত ছিলেন ড. শেখ গুলাম হুসাইন, পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং গর্ভানিং বোর্ড সদস্য, সার্ক কৃষি কেন্দ্র।
-ড. মো. রফিকুল ইসলাম মণ্ডল, পরিচালক, সার্ক কৃষি কেন্দ্র, ঢাকা
Ref. URL: http://www.ittefaq.com/content/2009/11/08/news0574.htm
| < পূববর্তী |
|---|























