বর্ননা: ফেনী বাংলাদেশের দক্ষিণ-পূর্বঞ্চলের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এই জেলায় ৬টি উপজেলা, ৪৫টি ইউনিয়ন পরিষদ, ৫৭০টি গ্রাম, ৫৪০টি মৌজা, ২টি পৌরসভা, ২৭টি ওয়ার্ড এবং ৫১টি মহল্লা আছে। এর আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা ১১,৯৬,২১৯জন, জনসংখ্যার ঘনত্ব ১,২৮৮.৫৬/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ৪০.৭%।
দর্শনীয় স্থান: রাজারাজি দীঘি, মুহুরি প্রজেক্ট, সুইচ গেইট, মুহাম্মদ আলী চৌধুরী মসজিদ(৭০০ বছর পূর্বে নির্মিত), চাদগাজী মসজিদ(৪০০ বছর পূর্বে নির্মিত) ইত্যাদি।
অর্থনীতি: ফেনী জেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। জেলার মধ্যদিয়ে কয়েকটি নদী প্রবাহিত হওয়ার ফলে এর কৃষি জমি সমূহ বেশ উর্বর। এছাড়া এ অঞ্চলের অনেক লোক বিদেশে থাকার ফলে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় এ জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে।
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:
1. http://bn.wikipedia.org/wiki/Feni_District
2. http://en.wikipedia.org/wiki/Feni_District
3. http://www.myfeni.info/
4. http://www.dcfeni.gov.bd/
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
























