বর্ননা: কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এই জেলায় ৭টি উপজেলা, ৬৭টি ইউনিয়ন পরিষদ, ৯৭৫টি গ্রাম, ১৯৯টি মৌজা, ৩টি পৌরসভা, ২৭টি ওয়ার্ড এবং ৫৮টি মহল্লা আছে। এর আয়তন ২,৪৯১.৮৬ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ১৯,৫৭,৩২১জন, জনসংখ্যার ঘনত্ব ৭৮৫.৪৮/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ২১.৯%।
দর্শনীয় স্থান: মহাস্থানগড়, ৪০০ খৃষ্টপূর্বাব্দ। গোকুল মেঢ়, ৭০০ খৃষ্টাব্দ। ভাসু বিহার, ৪০০ খৃষ্টাব্দ। যোগীর ভবন, ১৫০০ খৃষ্টাব্দ। বিহার, ৮০০ খৃষ্টাব্দ। ভীমের জাঙ্গাল, ১১০০ খৃষ্টাব্দ। খেরুয়া মসজিদ, শরপুর। নবাব বাড়ী (সাবেক নীল কুঠির) ইত্যাদি।
অর্থনীতি: কক্সবাজার জেলার অর্থনীতির প্রধান উৎস পর্যটন। প্রতি বছর দশ লক্ষ বিদেশী এবং বাংলাদেশী পর্যটক এই উপকূলবর্তী শহরটি পরিদর্শন করে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পান, সুপারি, কাঁঠাল, কলা, পেঁপে, আনারস, চীনাবাদাম, কাঠ, চিংড়ি, শুঁটকি, লবন, তামাক, মাছ, নারিকেল, রাবার ইত্যাদি।
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. মৎস ও লবন উৎপাদন বৃদ্ধি এবং উপযুক্ত প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:
1. http://bn.wikipedia.org/wiki/Cox's Bazar_District
2. http://en.wikipedia.org/wiki/Cox's Bazar_District
3. http://www.mycoxsbazar.info/
4. http://www.dccoxsbazar.gov.bd/
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
























