বর্ননা: চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এই জেলায় ২০টি উপজেলা, ১৯৭টি ইউনিয়ন পরিষদ, ১,৩১৯টি গ্রাম, ১টি সিটি কর্পোরেশন, ৭টি পৌরসভা আছে। এর আয়তন ৫,২৮২.৯৮ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ৬৫,৪৫,০৭৮জন, জনসংখ্যার ঘনত্ব ১,৫২৭২/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ৪৩.২%।
দর্শনীয় স্থান: সীতাকুন্ড, বাড়বকুন্ড, পতেঙ্গা, ফয়েস লেক, কালুরঘাট, পার্কির চর(রাঙ্গাদিয়া) ইত্যাদি।
অর্থনীতি:
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত ব্যবস্থাপনা, জবাবদিহীতা এবং পর্যাপ্ত রক্ষনাবেক্ষনের মাধ্যমে জাহাজ তৈরী ও জাহাজ কাটা শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. মৎস উৎপাদন বৃদ্ধি এবং উপযুক্ত প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব
৩. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৪. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৫. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:
1. http://bn.wikipedia.org/wiki/Chittagong_District
2. http://en.wikipedia.org/wiki/Chittagong_District
3. http://www.mychittagong.info/
4. http://www.dcchittagong.gov.bd/
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
























