বর্ননা: ভোলা বাংলাদেশের দক্ষিনাঞ্চলের একটি জেলা। এটি বরিশাল বিভাগের অন্তর্গত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব-দ্বীপ। এই জেলায় ৭টি উপজেলা, ৬০টি ইউনিয়ন পরিষদ, ৪৬০টি গ্রাম, ৪০৯টি মৌজা, ৫টি পৌরসভা, ৪৫টি ওয়ার্ড এবং ৬২টি মহল্লা আছে। এর আয়তন ৩,৪০৩.৪৮ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ১৬,৭৬,৬০০জন, জনসংখ্যার ঘনত্ব ৪৯২.৬১/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ২১.৪৭%।
দর্শনীয় স্থান: ভোলা শিশুপার্ক, চরফ্যশন কলেজ ইত্যাদি।
অর্থনীতি:
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. মৎস উৎপাদন বৃদ্ধি এবং উপযুক্ত প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:
1. http://bn.wikipedia.org/wiki/Bhola_District 2. http://en.wikipedia.org/wiki/Bhola_District 3. http://www.mybhola.info/
4. http://www.dcbhola.gov.bd/
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
























