বর্ননা: বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত। এই জেলায় ৯টি উপজেলা, ৭৭টি ইউনিয়ন পরিষদ, ১,০৩১টি গ্রাম, ৬৮৭টি মৌজা, ৩টি পৌরসভা, ২৭টি ওয়ার্ড এবং ৫৬টি মহল্লা আছে। এর আয়তন ৩,৯৫৯.১১ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ১৫,১৫,৮১৫জন, জনসংখ্যার ঘনত্ব ৩৮২.৮৭/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ৪৪.৩%।
দর্শনীয় স্থান: ষাটগম্বুজ মসজিদ, সোনা মসজিদ, খান জাহান আলী(রঃ) মাজার, খান জাহান আলী(রঃ) পুকুর, ঘোড়া দিঘি, কদলা মঠ বা আয়ুধা মঠ, দূর্গাপুর শিবা মঠ, মংলা সমূদ্রবন্দর, সুন্দরবন, রুপসা ব্রীজ ইত্যাদি।
অর্থনীতি: বাংলাদেশের দু'টি সমূদ্রবন্দরের মধ্যে একটি, মংলা সমূদ্রবন্দর এখানে অবস্থিত। প্রচুর পরিমান চিংড়ি উৎপাদন এবং বৈদেশিক মূদ্রা আয়ের কারনে এই জেলার রামপাল এবং ফকিরহাট এই দুই উপজেলাকে বাংলাদেশের কুয়েত বলা হয়।
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত ব্যবস্থাপনা, জবাবদিহীতা এবং পর্যাপ্ত রক্ষনাবেক্ষনের মাধ্যমে মংলা সমূদ্রবন্দর থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. চিংড়ি উৎপাদন বৃদ্ধি এবং উপযুক্ত প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৪. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL: 2. http://www.absoluteastronomy.com/topics/Bagerhat_District#encyclopedia 3. http://www.bagerhat.net/ 4. http://www.dcbagerhat.gov.bd/
1. http://en.wikipedia.org/wiki/Bagerhat_District
| পরবর্তী > |
|---|
























