ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে পিনপতন নীরবতা ভাঙল একটি প্রামাণ্যচিত্রের আবহসংগীতে। প্রামাণ্যচিত্রটি ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।
বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত টিভি অনুষ্ঠানগুলো থেকে শ্রেষ্ঠ টিভি অনুষ্ঠান বাছাই করে সেসব অনুষ্ঠান নিয়ে উত্সবের আয়োজন করে থাকে ইন্টারন্যাশনাল পাবলিক টেলিভিশন—সংক্ষেপে ‘ইনপুট’।























