পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল
সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
অনিদ্রা হয় অনেকেরই। আর সুনিদ্রার জন্য মানুষের চেষ্টারও শেষ নেই। চোখ বুজে মেষের সারি দেখে দেখে মেষ গোনা... ১০০ থেকে উল্টোদিকে গুনে আসা—কত চেষ্টা যে চলে! কিন্তু তবু অনেকে কড়িকাঠ গুনে গুনে রাত পার করেন—ঘুম আসে না চোখে। ভুল হলো, আজকাল ছাদে কড়িকাঠ নেই; শুধু ছাদ দেখে দেখে বা টিকটিকি দেখে দেখে রাত কাটানো। একটা কথা বলি। পুষ্টি যদি সঠিক হয় তাহলে অনিদ্রা ঠেকানো যায়, এমন কথা বলছেন বিজ্ঞানীরা। বিকেল বা সন্ধ্যাবেলা ঠিকমতো খাওয়া আর সবচেয়ে যা গুরুত্বপূর্ণ তা হলো, কী কী খাবার পরিহার করা উচিত তা জেনে সেগুলো এড়ানো—এভাবে আসতে পারে সুনিদ্রা।























