যুক্তরাষ্ট্র ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনের আগেই ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করবে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা ২০০৫ সালের ১৭ শতাংশ থেকে ২০২০ সাল পর্যন্ত ২০ শতাংশে উন্নীত করার প্রস্তাব এখন মার্কিন সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।























