Description:
‘পদে পদে বিপদ, কাছাকাছি মৃত্যু—এমন একটি দুর্যোগ থেকে রক্ষা পেয়ে আপনাদের সামনে আসতে পেরেছি। এ জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। মানুষ দুবেলা না খেয়ে থাকতে পারে না। আমরা পাঁচ দফায় টানা ২২ দিন গভীর সাগরে না খেয়ে কীভাবে বেঁচে রইলাম, ভাবতে পারছি না। এভাবে কেউ মালয়েশিয়া যায়! টাকার কাছে জীবনের কি কোনো মূল্য নেই?’























