বর্ননাঃ বাংলাদেশ, সরকার ব্যবস্থা গণতন্ত্র, রাজধানী ঢাকা। স্বাধীনতা ১৯৭১ ইং। এটি এশিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ। এর আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা (১৯৯২ ইং) ১০,৯০,০০,০০০ জন। জনসংখ্যার ঘনত্ব ---/বর্গ কিলোমিটার। শিক্ষিতের হার ৩২.৪%। মাথাপিছু আয়---।
অর্থনৈতিক অবস্থানঃ
অর্থনীতিঃ কৃষি সম্পদঃ প্রধান প্রধান কৃষিজাত পণ্যের মধ্যে আছে-ধান, পাট, কলাই, তৈলবীজ, চা, তামাক, যব, গম, আখ ও তুলা। বাংলাদেশের প্রধান অর্থকরি ফসল পাট।
খনিজ সম্পদঃ গ্যাস, কয়লা, চুনাপাথর, কাঁচবালি, চীনামাটি, শক্তপাথর, পিট কয়লা প্রধান।
বনজ সম্পদঃ সুন্দরবনের সুন্দরী কাঠ, গড়ান ও গেওয়া কাঠ। চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটিতে শাল, সেগুন ও গর্জন কাঠ। মধুপুর গড়ে শাল ও গজারী কাঠ। গাজিপুরের ভাওয়ালের গড়ে গজারী পাওয়া যায়। সিলেট বনাঞ্চলে আছে সেগুন, মেহগনি, জারুল, চম্পা চাপলিশ ও গর্জন কাঠ।
মৎস্য সম্পদঃ রুই, কাতলা, ইলিশ, মৃগেল, শোল, গজার, চিতল, বোয়াল, কই, মাগুর, শিং, চিংড়ি, পাবদা ও সরপুটি।
শিল্প ও বানিজ্যঃ বাংলাদেশের প্রধান প্রধান শিল্প কারখানার মধ্যে আছে পাটকল (৭৭টি), অস্ত্র নির্মাণ (১টি), জাহাজ নির্মাণ (৩টি), যন্ত্রপাতি নির্মাণ (২টি), গাড়ি সংযোজন (২টি), তেল শোধনাগার (১টি), রেয়ন শিল্প (১টি), সাবান কারখানা (৬০টি), প্লাস্টিক কারখানা (২৭টি), টেলিফোন শিল্প (২টি), চিনিকল (১৭টি), কাঁচ শিল্প (৯টি), ঔষধ কারখানা (১৯৮টি), কাগজ তৈরি কল (৯টি), সূতা ও কাপড় কল (৬৯টি), সার কারখানা (৭টি), ও সিগারেট তৈরি (২০টি)।
| Next > |
|---|























