বর্ননাঃ মেক্সিকো, স্থানীয় নাম মেক্সিকো, রাষ্টীয় নাম ইউনাইটেড স্টেটস অব মেক্সোকো। রাজধানী মেক্সোকো সিটি। স্বাধীনতা ১৮২১ ইং। এটি উওর আমেরিকা-মহাদেশে অবস্থিত একটি দেশ। এর মোট আয়তন ১৯,৭৮,৮০০ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা ৮,৪৪,৪০,০০০ জন (১৯৯০ সালের গণনা)। স্থানীয় সময় গ্রীনচ সময় – ৬ ঘন্টা, পূবাংশে ৭ ঘন্টা, মধ্যভাগে এবং পশ্চিমাংশে ৮ ঘন্টা।
অর্থনৈতিক অবস্থানঃ
অর্থনীতিঃ কৃষি সম্পদঃ মেক্সোকোর প্রায় ২,১৯,০০,০০০ হেক্টর এলাকায় চাষাবাদ হয়। তৃনভূমির পরিমান ৭,৪৪,০০,০০০ হেক্টর, কৃষিপণ্যের পরিমান মোট উৎপাদনের ৯.২ ভাগ। দেশটিতে প্রধান প্রধান কৃষিপণ্যের মধ্যে আছে – গম, ভূট্টা, ধান, বার্লি, তুলাবীজ, আখ, টমাটো, আঙ্গুর, আপেল, কমলালেবু, আম, আনারস, কলা, কফি প্র্রভৃতি।
খনিজ সম্পদঃ দেশটির খনিজ পদাথের মধ্যে আছে – সীসা, তামা, দস্তা, লোহা, সালফার, মেঙ্গানিজ, গ্রাফাইট, স্বর্ণ, কয়লা প্রভৃতি।
মৎস্য সম্পদঃ প্রতি বছর গড়ে প্রায় ১ হাজার টন মাছ ধরা পড়ে।
বনজ সম্পদঃ প্রায় ৪,৪০,০০,০০০ হেক্টর এলাকা জুড়ে মেক্সিকোর বনাঞ্চল। এই বনাঞ্চলের পরিমান মোট ভূমির ২৩%।
শিল্প ও বানিজ্যঃ মোট জাতীয় উৎপাদনের ২২ দশমিক ৫ শতাংশ হচ্ছে শিল্পপণ্যের পরিমান।
| < Prev |
|---|























