Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Cloth and Industry >> Good News >> বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত

বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত

E-mail Print PDF

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী ১ জানুয়ারি থেকে তিন বছরের জন্য বাংলাদেশ এই পরিষদের সদস্য হিসেবে কাজ করবে।

গতকাল সোমবার জাতিসংঘের ৬৪তম সাধারণ অধিবেশনের ২৫তম সভায় এ নির্বাচন হয়। ৫৪ সদস্যের ইকোসকের ১৮টি নতুন সদস্য রাষ্ট্র নির্বাচনের এ প্রক্রিয়ায় নবনির্বাচিত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ এশীয় অঞ্চলের সদস্য রাষ্ট্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ১৮৫টি ভোট পায়। মোট ১৮৮টি সদস্য রাষ্ট্র এ নির্বাচনে ভোট দেয়। এশীয় অঞ্চলের নির্বাচিত অন্য সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে মঙ্গোলিয়া, ফিলিস্তিন ও ইরাক।
অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্য পদে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলায় জাতিসংঘের কার্যক্রমে অবদান রাখতে পারবে। এর আগে বাংলাদেশ ১৯৭৬-৭৮, ১৯৮১-৮৩, ১৯৮৫-৮৭, ১৯৯৬-৯৮ এবং ২০০৪-০৬ মেয়াদে ইকোসকের সদস্য হিসেবে কাজ করে।

Ref. URL: http://prothom-alo.com/detail/news/15323

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging