Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Cloth and Industry >> Related Articles >> ছুটির পর আবার জমে উঠেছে প্রযুক্তির বাজার

ছুটির পর আবার জমে উঠেছে প্রযুক্তির বাজার

E-mail Print PDF

ঈদের ছুটির পর ঢাকায় প্রযুক্তি পণ্যের বাজারগুলো খুলেছে গতকাল রোববার। খোলার প্রথম দিনেই প্রযুক্তিপ্রেমীদের আনাগোনায় জমে উঠেছে প্রযুক্তির বাজার। গতকাল বিকেলে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে গিয়ে দেখা যায় এ চিত্র। প্রথম দিনে নিত্যপ্রয়োজনীয় প্রযুক্তিপণ্য কেনার পাশাপাশি পূর্ণাঙ্গ কম্পিউটারও কিনেছে অনেকে।

মিরপুরের বাসিন্দা মাহমুদুল হাসান নিজের ছেলেকে নিয়ে এসেছেন কম্পিউটার কিনতে। তিনি জানালেন, ‘ঈদের উপহার হিসেবে ছেলেকে কম্পিউটার কিনে দিচ্ছি।’ কম্পিউটার সিটি ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। কেনাকাটা ছাড়াও অনেকে এসেছিল সর্বশেষ প্রযুক্তিপণ্যটি সম্পর্কে জানতে।
কম্পিউটার বিক্রেতা প্রতিষ্ঠান টেকনোএজ করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন খান জানান, ‘ছুটির পর বাজার খোলার প্রথম দিন হিসেবে গ্রাহকদের আগমন ভালোই এবং অন্যান্য সময়ের মতো গ্রাহকেরা প্রযুক্তিপণ্য কেনায় ব্যস্ত।’ টানা আট দিন বন্ধ থাকার পর গ্রাহকদের এমন আগমনে সন্তুষ্ট কম্পিউটার সিটির অন্য ব্যবসায়ীরা। বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘ঈদের পর আজ ক্রেতাসমাগম যথেষ্ট আশাব্যঞ্জক। গ্রাহকেরা পণ্য কেনার পাশাপাশি সার্ভিসিং-সুবিধাও নিচ্ছে।’

একই অবস্থা ছিল রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার বাজার ইসিএস কম্পিউটার সিটিতে। এ বাজারও খুলেছে গতকাল।বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের আনাগোনা মোটামুটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী সোহরাব নয়ন বললেন, ‘অনেক দিন বন্ধের পর আজ খুলেছে বাজার, তাই জরুরি কিছু পণ্য কিনতে আজকেই চলে এলাম।’ এই বাজারের ব্যবসায়ীরা জানালেন, প্রথম দিনে গ্রাহকদের আগমন মোটামুটি, তবে কয়েক দিনের মধ্যেই তা আবার জমজমাট হয়ে যাবে। —নুরুন্নবী হাছিব

Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-09-28/news/8258

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging