Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Communication >> Good News >> বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

E-mail Print PDF

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুরেরোর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

গতকাল শুক্রবার ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সামাজিক নিরাপত্তা বলয়, রেল যোগাযোগ ও নদীপথে যোগাযোগ, জ্বালানি, নৌ চলাচল ক্ষেত্রে সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন, দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে বাণিজ্য এবং এসব ক্ষেত্রে বিশ্বব্যাংকের বিনিয়োগ সম্পর্কে আলোচনা হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আলী সরকার এবং বিশ্বব্যাংকের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এরপর পররাষ্ট্রমন্ত্রী ভার্জিনিয়ার আরলিংটন ন্যাশনাল সিমেট্রি পরিদর্শন করেন। সেখানে তিনি প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নিরবতা পালন করেন।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ওয়াশিংটন ডিসিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার বিষয়েও বক্তব্য রাখেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-09-19/news/6972

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging