Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Communication >> Steps Have Been Taken >> রাজধানীর সব মোড়ে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু হবে

রাজধানীর সব মোড়ে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু হবে

E-mail Print PDF

রাজধানীর সব প্রধান সড়ক ও মোড়ে আগামী দুই মাসের মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালু করবে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ১০০টি স্কুলবাস নামানো হবে। গতকাল মঙ্গলবার এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। খবর বাসসের।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব মো. আব্দুস সোবহান সিকদার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান, রেলওয়ের মহাপরিচালক, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান প্রকৌশলী ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার।

বৈঠকে উপস্থিত সূত্র জানায়, এখন থেকে ডিসিসির পরিবর্তে ডিএমপির ট্রাফিক বিভাগ স্বয়ংক্রিয় সিগন্যাল বাতিগুলো নিয়ন্ত্রণ করবে। বৈঠকে উপস্থিত বিআরটিসির প্রতিনিধি জানান, যানজট কমাতে গুলশান, বনানী, উত্তরা ও ধানমন্ডিতে আগামী দুই মাসের মধ্যে ১০০টি স্কুলবাস রাস্তায় নামাবেন তাঁরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, একটি পরিবারের একাধিক গাড়ি ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে সরকার। এ জন্য একাধিক গাড়ির জন্য অতিরিক্ত কর আরোপ করা হতে পারে। রাজধানীতে গত রোববার থেকে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে ডিএমপি।

Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-25/news/21726

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging