Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Disaster Management >> Related Articles >> দুর্যোগ মোকাবিলা প্রসঙ্গে মুন বাংলাদেশের অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যেতে পারে

দুর্যোগ মোকাবিলা প্রসঙ্গে মুন বাংলাদেশের অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যেতে পারে

E-mail Print PDF

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানোর অবকাশ রয়েছে। তিনি বলেন, বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কখনো ঋণাত্মক হয়নি। গত বৃহস্পতিবার মহাসচিবের কাছে জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন পরিচয়পত্র পেশকালে (ক্রেডেনশিয়াল) মুন এসব কথা বলেন।

আব্দুল মোমেন জাতিসংঘের মহাসচিবের কাছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। বাংলাদেশের গত সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানো এবং ভোটার তালিকা প্রণয়নে সহযোগিতার জন্য বান কি মুনকে ধন্যবাদ জানান তিনি। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রারও প্রশংসা করেন।
অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি শাব্বির আহমদ চৌধুরী, ইকোনমিক মিনিস্টার নজীবুর রহমান এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিন পাসকো।

Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-08-29/news/1701

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging