Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Education and Manpower >> Good News >> শাইখ সিরাজ

শাইখ সিরাজ

E-mail Print PDF

‘মাটি ও মানুষ’ দিয়ে প্রথমবারের মতো এসেছিলেন পাদপ্রদীপের আলোয়। এখন তার স্বপ্ন হূদয়ে মাটি ও মানুষ ঘিরে। চ্যানেল আইয়ের এই প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা বিভাগের প্রধান সম্প্রতি পেয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা প্রদত্ত এএইচ বুর্মা অ্যাওয়ার্ড। এবারের সময়ের তারকা।

যে জিনিসটি সব সময় সঙ্গে রাখি

: মোবাইল ফোন।

টিভিতে আমার প্রথম অনুষ্ঠান

: অনুষ্ঠানের নাম খেলাধুলা। খেলাধুলার খবরবিষয়ক অনুষ্ঠান ছিল সেটা।

আলাদিনের দৈত্যের কাছে আমার তিনটি ইচ্ছে

: আমি বিশ্বাস করি, দৈত্য কিছুই দিতে পারে না। মানুষ নিজেই তার ভাগ্যকে বদলাতে পারে। এর জন্য প্রয়োজন সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিজের চেষ্টা ও আশপাশের সবার সহযোগিতা।

যে গান আজও গুনগুনিয়ে গাই

: নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা...। সেই ছোটবেলা থেকে গানটি আমার ভীষণ প্রিয়।

আমার বিশ্বাস

: মানবসেবাই মানুষের জন্মের একমাত্র উদ্দেশ্য। এই জীবনটা অন্যের কল্যাণের জন্য ব্যয় করতে হবে।

প্রিয় টিভি অনুষ্ঠান

: টিভির সংবাদ। যেকোনো উন্নয়নমূলক অনুষ্ঠান, যা মানুষকে জাগ্রত করে, সামনে এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখায়।

সামনে যে কাজটি করব ভাবছি

: টিভি অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের সংঘবদ্ধ করতে হবে। কৃষক প্রতিনিয়ত মার খাচ্ছে। তাই এখনই তাদের ঐক্যবদ্ধ করা খুব জরুরি।

প্রিয় মুখ

: আমার দুই ছেলে অয়ন ও বিজয় এবং স্ত্রী শাহানা সিরাজ।

নিজের যে দিকটি বদলাতে চাই

: আমি খুব নিরুত্তাপ একজন মানুষ। ভাবছি এখন থেকে নিজের ব্যাপারে আরও সচেতন হব।

অবসরের সঙ্গী

: তেমন অবসর পাই না। যতটুকু পাই পুরো সময়টাই পরিবারের সবাইকে দেওয়ার চেষ্টা করি। আমাদের তো একান্নবর্তী পরিবার। এর আনন্দটাই আলাদা।

যে বইটি বারবার পড়ি

: বই পড়ার তেমন সময় কোথায়! তবে নিজের অনুষ্ঠানের চিত্রনাট্যগুলো বারবার পড়ি। আর প্রতি শনিবার প্রথম আলোতে প্রকাশিত শনিবারের বিশেষ প্রতিবেদন পড়াটা কখনো বাদ দিই না।

সুযোগ পেলে বাংলাদেশের যে জিনিসটি সবার আগে বদলাতে চাই

: দেশ থেকে অসুস্থ রাজনীতি দূর করতে চাই। যে রাজনীতি মানুষকে বিভ্রান্ত করে, তা দূর না হলে সাধারণ মানুষের জীবনে শান্তি আসবে না।

‘মাটি ও মানুষ’ থেকে ‘হূদয়ে মাটি ও মানুষ’। এখন যে স্বপ্ন দেখি

: এই অনুষ্ঠান একদিন এ দেশে প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে।

Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-14/news/19147

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging