বাংলাদেশ থেকে বৈধভাবে জনশক্তি নেওয়ার আশ্বাস দিয়েছে গ্রিস। বাংলাদেশ থেকে লোক নেওয়ার বিষয়টি যাচাই করে দেখতে আগামী দু-এক মাসের মধ্যে গ্রিসের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
সম্প্রতি গ্রিস সফরকালে কর্মসংস্থানমন্ত্রী সেদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও শ্রমমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় বৈধভাবে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাব দেন।
মন্ত্রী বলেন, গ্রিসের জাহাজশিল্প ও পর্যটন খাতসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত কর্মী নিতে আমি তাদের অনুরোধ জানাই।
বিশেষ করে পর্যটন এবং জাহাজশিল্পে তাদের চাহিদানুযায়ী প্রশিক্ষিত কর্মী গড়ে তোলার ব্যাপারে বাংলাদেশে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা রয়েছে। গ্রিস চাইলে এসব শিল্পে আমরা তাদের চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের লোক সরবরাহ করতে পারব।
Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-11-10/news/18490
| < Prev | Next > |
|---|























