অগ্রণী ব্যাংকের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী শাখা সম্প্রতি এলাকার বর্গাচাষিদের মধ্যে কৃষিঋণ বিতরণ করেছে। এই ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক স্বপন কুমার রায়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহব্যবস্থাপক মো. নেজাবত আলী।
শাখা ব্যবস্থাপক মুকুল কৃষ্ণ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-20/news/20522
| < Prev | Next > |
|---|























