বর্ননা: জয়পুরহাট বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলা। এটি রাজশাহী বিভাগের অন্তর্গত। এই জেলায় ৫টি উপজেলা, ৩২টি ইউনিয়ন পরিষদ, ৮৯৮টি গ্রাম, ৭১৯টি মৌজা, ৩টি পৌরসভা, ২৭টি ওয়ার্ড, ৭৪টি মহল্লা আছে। এর আয়তন ৯৬৫.৪৪ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ৮,৪৪,৮১৮জন, জনসংখ্যার ঘনত্ব ৮৭৫.০৬/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ১৯.৮%।
দর্শনীয় স্থান: বেল আমলা বড় শিবালয়(শিব মন্দির)(জয়পুরহাট সদর), পাগলা দেওয়ান বধ্যভূমি(জয়পুরহাট সদর), পাথরঘাটা মাজার(পাঁচবিবি), লোখমা জমিদার বাড়ি(পাঁচবিবি), বিমারপাঁটি মঙ্গলবাড়ি(জয়পুরহাট সদর), গোপীনাথপুর মন্দির(আক্কেলপুর), হিন্দা-কসবা শাহী জামে মসজিদ(ক্ষেতলাল), নিমাই পীর মাজার(পাথরঘাটা, পাঁচবিবি), আছরাঙ্গা দীঘী ইত্যাদি।
অর্থনীতি: জয়পুরহাটের অর্থনীতি প্রধানত পিয়াজ, আঁখ প্রভৃতি ঋতুভিত্তিক ফসল নির্ভর। প্রচুর আঁখ উৎপাদনের জন্য দেশের বৃহত্তম চিনিকল এখানে অবস্থিত।
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:1. http://bn.wikipedia.org/wiki/Jaipurhat_District
2. http://en.wikipedia.org/wiki/Jaipurhat_District
3. http://www.myjoypurhat.info/
4. http://www.dcjoypurhat.gov.bd/
| < Prev | Next > |
|---|
























