বর্ননা: গোপালগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি জেলা। এটি ঢাকা বিভাগের অন্তর্গত। এই জেলায় ৫টি উপজেলা, ৬৪টি ইউনিয়ন পরিষদ, ৮৮০টি গ্রাম, ৬১৮টি মৌজা, ৪টি পৌরসভা, ৩৬টি ওয়ার্ড আছে। এর আয়তন ১,৪৮৯.৯২ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(২০০১ইং) ১১,৩২,০৪৬জন, জনসংখ্যার ঘনত্ব ৭৭৩/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ৩৮.২%।
দর্শনীয় স্থান: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি কমপ্লেক্স(টুংগীপাড়া), কোটালীপাড়া বহুতলী জামে মসজিদ, ওড়াকান্দি ঠাকুর বাড়ী(কাশিয়ানী), কবি সুকান্তের ভিটা(কোটালীপাড়া), একাত্তরের বধ্যভূমি(গোপালগঞ্জ সদর) ইত্যাদি।
অর্থনীতি:
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:1. http://bn.wikipedia.org/wiki/Gopalganj_District
2. http://203.112.217.156/dc_gopalganj/index.php?option=com_content&task=view&id=29&Itemid=97
3. http://www.mygopalganj.info/
4. http://www.dcgopalganj.gov.bd/
| < Prev | Next > |
|---|
























