বর্ননা: গাইবান্ধা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা। এটি রাজশাহী বিভাগের অন্তর্গত। এই জেলায় ৭টি উপজেলা, ৮২টি ইউনিয়ন পরিষদ, ১,২৪৪টি গ্রাম, ১,১০১টি মৌজা, ৩টি পৌরসভা, ২৭টি ওয়ার্ড এবং ৫৬টি মহল্লা আছে। এর আয়তন ২,১৭৯.২৭ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ২১,১৭,৯৫৯জন, জনসংখ্যার ঘনত্ব ৯৭১.৮৭/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ২৪.৩%।
দর্শনীয় স্থান: ভরধান কুঠি, গবিন্দগঞ্জ(১৭ শতক), নালডাঙ্গা জমিদার বাড়ি, ভ্রিশা মন্দির, শাহ সুলতান গাজী মসজিদ(১৩০৮ইং), বামন ডাঙ্গা জমিদার বাড়ি ইত্যাদি।
অর্থনীতি:
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:1. http://bn.wikipedia.org/wiki/Gaibandha_District
2. http://en.wikipedia.org/wiki/Gaibandha_District
3. http://www.mygaibandha.info/
4. http://www.dcgaibandha.gov.bd/
| < Prev | Next > |
|---|
























