বর্ননা: ফরিদপুর বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি জেলা। এটি ঢাকা বিভাগের অন্তর্গত। এই জেলায় ৮টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন পরিষদ, ১,৮৫৯টি গ্রাম, ৪টি পৌরসভা, ৩৬টি ওয়ার্ড এবং ৯২টি মহল্লা আছে। এর আয়তন ২,০৭২.৭২ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা ১৭,১৪,৪৯৬জন, জনসংখ্যার ঘনত্ব ৮২৭.১৭/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ৩৭.৪৪%।
দর্শনীয় স্থান: কবি জসীম উদ্দিন এর বাড়ি, দেওয়ান শেখের মাজার, গরদা মসজিদ(১০১৩ইং), পাথরাইল মসজিদ(১৪৯৩-১৫১৯ইং), সাতোইর মসজিদ(১৫১৯ইং), ফাতেহাবাদ টাকসাল(১৫১৯-৩২ইং), মাথুরাপুর ওয়াল, জিলা জজ কোর্ট বিল্ডিং(১৮৮৯ইং), বসুদেব মন্দির ইত্যাদি।
অর্থনীতি: ফরিদপুর জেলার অর্থনীতি কৃষিনির্ভর। প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট, ইলিশ মাছ এবং আঁখ। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু, পদ্মা সেতু নির্মিত হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উন্নয়নের জন্য অনেক সহায়ক হবে।
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:1. http://bn.wikipedia.org/wiki/Faridpur_District
2. http://en.wikipedia.org/wiki/Faridpur_District
3. http://www.myfaridpur.info/
4. http://www.dcfaridpur.gov.bd/
| < Prev | Next > |
|---|
























