বর্ননা: কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এই জেলায় ১২টি উপজেলা, ১টি থানা, ১৮০টি ইউনিয়ন পরিষদ, ৩,৬২৪টি গ্রাম, ২,৭০৪টি মৌজা, ৫টি পৌরসভা, ৫৪টি ওয়ার্ড এবং ১৪৮টি মহল্লা আছে। এর আয়তন ৩০৮৫.১৭ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ৪,১৯,৬২৩জন, জনসংখ্যার ঘনত্ব ১৪৯৮.৬৫/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ৫৫%।
দর্শনীয় স্থান: ময়নামতি, সপ্তরত্ন মন্দির(জগনাথ মন্দির), শাহ সুজা মসজিদ, ধর্মসাগর, চন্দ্রিমাতা মন্দির(লালমাই পাহাড়ের উপরে অবস্থিত), চন্দলা মন্দির(ব্রাক্ষ্মনপাড়া, ১৮শতক), সাতসালা জামে মসজিদ(১৭১৯ইং), পাঁচ পিরের মাজার, হরিমঙ্গল মঠ, সাতসালা রামমহন মন্দির, হাসনাবাদ মঠ এবং হাতিয়াভাঙা ফ্রন্ট(দাউদকান্দি) ইত্যাদি।
অর্থনীতি: কুমিল্লার অর্থনীতির মূলে রয়েছে কৃষি, বানিজ্য এবং কুটির শিল্প বিশেষ করে খাদি বস্ত্রশিল্প। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নতিসাধনের জন্য ''Bangladesh Export Promotion Zone Authority" কুমিল্লা পুরনো বিমানবন্দর এলাকায় ১০৪.৪৪হেক্টর(২৫৮ একর) জমির উপর প্রতিষ্ঠিত করেছে "Comilla Export Processing Zone".
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:
1. http://bn.wikipedia.org/wiki/Comilla_District
2. http://en.wikipedia.org/wiki/Comilla_District
3. http://www.mycomilla.info/
4. http://www.dccomilla.gov.bd/
| < Prev | Next > |
|---|
























