বর্ননা: চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এই জেলায় ৭টি উপজেলা, ৮৭টি ইউনিয়ন পরিষদ, ১,২২৬টি গ্রাম, ৬টি পৌরসভা, ৬০টি ওয়ার্ড এবং ১৯৫টি মহল্লা আছে। এর আয়তন ১,৭০৪.০৬ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ২২,১০,১৬২জন, জনসংখ্যার ঘনত্ব ১,২৯৭/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ৩৭.৮%।
দর্শনীয় স্থান: রসতি শাহ দরগাহ, বেগম মসজিদ, হবিগঞ্জ বড় মসজিদ, সুজা মসজিদ, আলমগিরি মসজিদ, মাদা খান মসজিদ, মতলব কালিমন্দির, লোহাগারা মঠ, নরাই মঠ, তুলতুলি(কচুয়া) মঠ, সচার এবং মতলবের রথ, মেহের কালিবাড়ি, সাহেবগঞ্জ নীলকুঠি, চাঁদপুর সদর কালিবাড়ি মন্দির(১৮৭৮ইং) ইত্যাদি।
অর্থনীতি:
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:
1. http://bn.wikipedia.org/wiki/Chandpur_District
2. http://en.wikipedia.org/wiki/Chandpur_District
3. http://www.mychandpur.info/
4. http://www.dcchandpur.gov.bd/
| < Prev | Next > |
|---|
























