বর্ননা: ব্রাক্ষ্মণবাড়িয়া বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এই জেলায় ৭টি উপজেলা, ৯৮টি ইউনিয়ন পরিষদ, ১,৩২৯টি গ্রাম, ১,০৫২টি মৌজা, ৪টি পৌরসভা, ৩৯টি ওয়ার্ড এবং ৯৭টি মহল্লা আছে। এর আয়তন ১,৯২৭.১১ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ২৩,৬৫,৮৮০জন, জনসংখ্যার ঘনত্ব ১,২২৭.৬৮/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ২৬.৬%।
দর্শনীয় স্থান: তিতাস নদীর শান্ত প্রকৃতি দেখার মত একটি স্থান। এছাড়া তিতাস গ্যাস ফিল্ড পরিদর্শন করার মত একটি স্থান। আশুগঞ্জের ভৈরব সেতু যা মেঘনা নদীর উপর তৈরী হয়েছে তা যে কারও মনে দোলা দেবে। আরাফাইল মসজিদ(সরাইল), উলচাপাড়া মসজিদ(সদর), কালভৈরব মন্দির(সদর), বাসুদেব মূর্তি(সরাইল), ঐতিহাসিক হাতিরপুল(সরাইল), খরমপুর মাজার(আখাউড়া), কৈলাঘর দূর্ঘ(কসবা), কুল্লাপাথর শহীদ স্মুতিসৌধ(কসবা), বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কবর(আখাউড়া), সৌধ হিরন্ময়, শহীদ মিনার, তোফয়েল আজম মনুমেন্ট, শহীদ স্মৃতিসৌধ, ভাদুঘর মসজিদ(সদর), মঈনপুর মসজিদ(কসবা), বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রিসেতু(আশুগঞ্জ) বঁশীহাতে শিবমূর্তি(নবীনগর), আনন্দময়ী কালীমূর্তি(সরাইল) এবং আর্কাইব মিউজিয়াম ইত্যাদি।
অর্থনীতি:
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।Ref. URL:
1. http://bn.wikipedia.org/wiki/Brahmanbaria_District
2. http://en.wikipedia.org/wiki/Brahmanbaria_District
3. http://www.mybrahmanbaria.info/
4. http://www.dcbrahmanbaria.gov.bd/
| < Prev | Next > |
|---|
























