বর্ননা: বগুড়া বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলা। এটি রাজশাহী বিভাগের অন্তর্গত। এই জেলায় ১১টি উপজেলা, ১০৯টি ইউনিয়ন পরিষদ, ২,৭০৬টি গ্রাম, ১,৭৮২টি মৌজা, ৫টি পৌরসভা, ৪৮টি ওয়ার্ড এবং ১৬৬টি মহল্লা আছে। এর আয়তন ২,৯১৯.৯ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ২৯,৮৮,৫৬৭জন, জনসংখ্যার ঘনত্ব ১,০২৩.৫২/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ২৮.৪%।
দর্শনীয় স্থান: মহাস্থানগড়, ৪০০ খৃষ্টপূর্বাব্দ। গোকুল মেঢ়, ৭০০ খৃষ্টাব্দ। ভাসু বিহার, ৪০০ খৃষ্টাব্দ। যোগীর ভবন, ১৫০০ খৃষ্টাব্দ। বিহার, ৮০০ খৃষ্টাব্দ। ভীমের জাঙ্গাল, ১১০০ খৃষ্টাব্দ। খেরুয়া মসজিদ, শরপুর। নবাব বাড়ী (সাবেক নীল কুঠির) ইত্যাদি।
অর্থনীতি: বগুড়া একটি শিল্প সমৃদ্ধ শহর যেখানে অনেক ছোট এবং মাঝারি শিল্প রয়েছে।
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:
1. http://bn.wikipedia.org/wiki/Bogra_District
2. http://en.wikipedia.org/wiki/Bogra_District
3. http://www.mybogra.info/
4. http://www.dcbogra.gov.bd/
| < Prev | Next > |
|---|
























