বর্ননা: বরিশাল বাংলাদেশের দক্ষিনাঞ্চলের একটি জেলা। এটি বরিশাল বিভাগের অন্তর্গত। এই জেলায় ১০টি উপজেলা, ৮৬টি ইউনিয়ন পরিষদ, ১,১৭৫টি গ্রাম, ১,১৪৭টি মৌজা, ৫টি পৌরসভা, ৬৬টি ওয়ার্ড এবং ১১১টি মহল্লা আছে। এর আয়তন ২,৭৯০.৫১ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ২৩,৩০,৯৬০জন, জনসংখ্যার ঘনত্ব ৮৩৫.৩২/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ৪২.৯০%।
দর্শনীয় স্থান: এবাদুল্লাহ মসজিদ, অশ্বনীকুমার টাউনহল, দুর্গাসার দিঘী, মুকুন্দ দাসের কালিবাড়ী, বিবির পুকুর পাড়, গুটিয়া মসজিদ ইত্যাদি।
অর্থনীতি: কৃষি এবং মৎস বরিশাল জেলার অর্থনীতির প্রধান ভিত্তি।
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:
1. http://bn.wikipedia.org/wiki/Barisal_District
2. http://en.wikipedia.org/wiki/Barisal_District
3. http://www.mybarisal.info/
4. http://www.dcbarisal.gov.bd/
| < Prev | Next > |
|---|
























