বর্ননা: বরগুনা বাংলাদেশের দক্ষিনাঞ্চলের একটি জেলা। এটি বরিশাল বিভাগের অন্তর্গত। এই জেলায় ৫টি উপজেলা, ৩৮টি ইউনিয়ন পরিষদ, ৫৬০টি গ্রাম, ২৩৮টি মৌজা, ৪টি পৌরসভা, ৪৪টি ওয়ার্ড এবং ৪৯টি মহল্লা আছে। এর আয়তন ১,৮৩১.৩১ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(২০০৭ইং) ৯,০২,৪৬৫জন, জনসংখ্যার ঘনত্ব ৪৯২/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ৪০.১৪%।
দর্শনীয় স্থান: বেতাগীর বিবিচিনি মসজিদ, তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্দ একাডেমি ইত্যাদি।
অর্থনীতি: বরগুনার অর্থনীতি প্রধানত কৃষির উপর নির্ভরশীল। ধান এবং ডাল হল প্রধান ফসল। পাট চাষ এক সময় গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বর্তমানে এর জনপ্রিয়তা অনেক কমে গেছে। উপকূলবর্তী জেলা হওয়ার কারনে বরগুনায় রয়েছে মাছ ধরার শিল্প। এই জেলায় আরও রয়েছে পান পাতা, কলা, সামদ্রিক মাছ ও চিংড়ি। রাইস মিল, স মিল, ফ্লাওয়ার মিল, সাবান কারখান, বরফ কারখানা, কলম কারখানা প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র উংপাদন শিল্প রয়েছে এখানে। ঐতিহ্যবাহী কয়েকটি কুটির শিল্প যেমন, বাঁশ এবং বেতের শিল্প কাজ, স্বর্ণকার, কামার, কুমোর, কাঠূরে, দর্জি রয়েছে গ্রামীন এলাকাতে।
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. চিংড়ি উৎপাদন বৃদ্ধি এবং উপযুক্ত প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৩. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
৪. উপযুক্ত প্রশিক্ষনের পর জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL: 1. http://bn.wikipedia.org/wiki/Barguna_District 2. http://en.wikipedia.org/wiki/Barguna_District 3. http://www.mybarguna.info/ 4. http://www.dcbarguna.gov.bd/
| < Prev | Next > |
|---|
























