বর্ননা: বান্দরবান বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অর্ন্তগত। এই জেলায় ৭টি উপজেলা, ৩২টি ইউনিয়ন পরিষদ, ১,৪৮২টি গ্রাম, ১৪০টি মৌজা, ১টি পৌরসভা, ১০টি ওয়ার্ড এবং ৬২টি মহল্লা আছে। এর আয়তন ৪,৪৭৯ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা(১৯৯১ইং) ২,৯২,৯০০জন, জনসংখ্যার ঘনত্ব ৬৫.৩৯/বর্গকিলোমিটার, শিক্ষিতের হার ৩৯.৫%।
দর্শনীয় স্থান: বান্দরবান ঢাকা থেকে ৮ ঘন্টা, চট্টগ্রাম থেকে ২ ঘন্টা এবং কক্সবাজার থেকে ৩ ঘন্টার পথ। রাঙ্গামাটি থেকে যেতে হলে ৬ ঘন্টার বাসভ্রমণ করতে হয়। শহর থেকে প্রায় ৪কিমি দূরে বালাঘাটায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। এটি সম্পূর্ণরূপে দক্ষিণ-পশ্চিম এশিয়ার মন্দিরগুলোর অনুকরণে তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মুর্তিটি এখানে রয়েছে। মিলানছড়িতে অবস্থিত শৈলপ্রপাতটিও বিশেষ দর্শনীয়। এখানে একটি বৌদ্ধমন্দির রয়েছে যা অধিবাসীদের কাছে কিয়াং নামে পরিচিত । এছাড়া শহরের মধ্যেই রয়েছে যাদিপাড়ার রাজবিহার এবং উজানীপাড়ার বিহার। শহর থেকে চিম্বুকের পথে যেতে পড়বে ব্যোম ও ম্রু উপজাতীয়দের গ্রাম। প্রান্তিক হ্রদ, জীবননগর এবং কিয়াচলং হ্রদ আরও কয়েকটি উল্লেখ্য পর্যটন স্থান। রয়েছে মেঘলা সাফারী পার্ক। সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণ, ভ্রমণ পিয়াসীদের জন্য হতে পারে একটি মনোহর অভিজ্ঞতা। এছাড়া বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ তাজিন ডং এবং বৃহত্তম পর্বতশৃঙ্গ কেওক্রাডাং এই বন্দরবন জেলাতেই অবস্থিত। মৌসুমগুলোতে এই দুটি পর্বতশৃঙ্গে আরোহন করার জন্য পর্যটকদের ভীড় জমে উঠে। পর্যটকরা সাধারণত বগা হ্রদ থেকে হেটে কেওক্রাডাংয়ে যান। অনেকেই আছেন যারা কেওক্রাডাং না গিয়ে বগা হ্রদ থেকে ফিরে আসেন। এই হ্রদটিও বিশেষ দর্শনীয় স্থান। হ্রদ সন্নিহিত এলাকায় বম উপজাতিদের বাস।
অর্থনীতি: কলা, আনরস, কাঠাল এবং পেপে প্রভৃতি ফল, আদা এবং হলুদ প্রভৃতি মসলা এবং তাতে বোনা জিনিস প্রধান রপ্তানীযোগ্য পণ্য। এছাড়া পর্যটন শিল্প থেকেও বেশ ভাল একটি রাজস্ব আয় হয়। স্থানীয় তাত শিল্পের বিকাশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন উদ্দ্যেগ নিয়েছে। এছাড় এখানে প্রচুর পরিমান বাশ এবং তামাক উৎপন্ন হয়। এই জেলার উন্নয়নে গীর্জা ভিত্তিক দুইটি সংস্থা ক্রিস্টিয়ান কমিশন বাংলাদেশ এবং কারিতাস এর নাম উল্লেখযোগ্য। এছাড়া শিশুদের শিক্ষার জন্য ইউনিসেফের ভূমিকা রয়েছে।
জাতীয় আয়ের সম্ভাবনাময় দিক:
১. পাম চাষ এবং পরিকল্পিত বনায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
২. উপযুক্ত পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটন শিল্প থেকে বাংলাদেশের অর্থনীতিতে আশানুরুপ ভূমিকা রাখা সম্ভব।
Ref. URL:
1. http://bn.wikipedia.org/wiki/Bandarban_District
2. http://en.wikipedia.org/wiki/Bandarban_District
3. http://www.bandarban.net/
4. http://www.dcbandarban.gov.bd/
| < Prev | Next > |
|---|
























