Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Law and Security >> Good News >> যুক্তরাষ্ট্রের নজরদারির তালিকায় বাংলাদেশ নেই

যুক্তরাষ্ট্রের নজরদারির তালিকায় বাংলাদেশ নেই

E-mail Print PDF

যুক্তরাষ্ট্র তাদের নজরদারির তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করেছে। বর্তমান সরকারের সময় বাংলাদেশে মানবধিকার পরিস্থিতির উন্নতি হওয়ায় যুক্তরাষ্ট্র সরকার গত ৩ নভেম্বর বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেয়। খবর বাসসের।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে বিষয়টি জানান। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মানবাধিকার লংঘন, নারী নির্যাতন, সংখ্যালঘু লোকজনের ওপর অত্যাচার ও জঙ্গি তত্পরতার কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নজরদারির তালিকাভুক্ত করেছিল।

সাক্ষাত্কালে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কর্মতত্পরতা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শেখ হাসিনা রাষ্ট্রদূতকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।

Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-25/news/21717

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging