Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Religion and Culture >> Related Articles >> আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র নিয়ে দুই দিনের উত্সব

আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র নিয়ে দুই দিনের উত্সব

E-mail Print PDF

ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে পিনপতন নীরবতা ভাঙল একটি প্রামাণ্যচিত্রের আবহসংগীতে। প্রামাণ্যচিত্রটি ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।
বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত টিভি অনুষ্ঠানগুলো থেকে শ্রেষ্ঠ টিভি অনুষ্ঠান বাছাই করে সেসব অনুষ্ঠান নিয়ে উত্সবের আয়োজন করে থাকে ইন্টারন্যাশনাল পাবলিক টেলিভিশনসংক্ষেপে ইনপুট

জার্মানিভিত্তিক এই সংগঠনটি গতকাল বুধবার বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করল দুই দিনের প্রদর্শনীর মধ্য দিয়ে। ১২টি টিভি অনুষ্ঠান নিয়ে আয়োজিত তাদের প্রদর্শনীর শিরোনাম মিনি ইনপুট ঢাকা-২০০৯। এষণা ক্রিয়েটিভ আনলিমিটেড নামের একটি সংস্থার আয়োজনে চলছে ইনপুটের কার্যক্রম।
বুধবার সকালে ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক জামিল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইনপুটের আন্তর্জাতিক বোর্ড সদস্য অভিজিত্ দাশগুপ্ত, এষণা ক্রিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক শামীম এ রায়হানুদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, মুহাম্মদ জাহাঙ্গীর, মোরশেদুল ইসলাম প্রমুখ।
প্রদর্শনীর শুরুর আগে ছিল সংগঠনের পরিচিতি পর্ব এবং টেলিভিশন অনুষ্ঠান নিয়ে আলোচনা। বক্তারা বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে মানুষের মৌলিক সমস্যা ও সম্ভাবনা এবং জাতীয় ইস্যুগুলো প্রাধান্য পায় কম। বিনোদনমূলক অনুষ্ঠানের প্রতি সবার আগ্রহ বেশি। এ চিত্র না পাল্টানো গেলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই সাধারণ মানুষের মুখপত্র হয়ে উঠতে পারবে না।

দুই দিনের এ প্রদর্শনীর ব্যাপারে শামীম এ রায়হানুদ্দিন জানান, যেসব নির্মাতা ভালো অনুষ্ঠান নির্মাণ করেনবিশেষ করে প্রামাণ্যচিত্র, গবেষণাধর্মী অনুষ্ঠানতাঁরা এই আন্তর্জাতিক পরিমণ্ডলে যাওয়ার সুযোগ পাবেন। তিনি জানান, ইনপুট সারা বিশ্বের ২০০ থেকে ২৫০টি টিভি অনুষ্ঠানের মধ্য থেকে প্রতিবছর ৮০টি নির্বাচিত টিভি অনুষ্ঠান নিয়ে জার্মানিতে একটি উত্সবের আয়োজন করে। সেখানে সেসব অনুষ্ঠান নিয়ে সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর প্রথম দিনে গতকাল পাঁচটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এই প্রামাণ্যচিত্রগুলো হলো শেভেজ ইনসাইড দ্য ক্যু, দ্য করপোরেশন, সারপ্লাস, জায়ান্ট বুদ্ধাস, ডার্ক সাইড অব দ্য মুন।

আজ বৃহস্পতিবার প্রদর্শিত হবে ভিউজ অন ওয়ার, বাই বাই বেলজিয়াম, বাইং দ্য গেমস, দ্য অরিজিন অব এইডস, এঞ্জেল উইদাউট উইংস।
শুরু হচ্ছে ওয়ান স্কয়ার মাইল’-এর প্রদর্শনী
দুই মাস ধরে ঢাকায় ওয়ান স্কয়ার মাইলশীর্ষক এক নিরীক্ষাধর্মী আন্তর্জাতিক শিল্প কর্মশালা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ভিজিটিং আর্টসের সহায়তায় এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশের বৃত্ত আর্টস ট্রাস্ট। এতে ৩৮ জন শিল্পী অংশ নেন। তাঁরা পুরান ঢাকার এক বর্গমাইল এলাকার এবং মধুপুর বনাঞ্চলের বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতিগত বৈচিত্র্য শিল্পের বিভিন্ন মাধ্যমে তুলে ধরেন। মাধ্যমগুলো হলো ভিডিও ইনস্টলেশন, আলোকচিত্র, চিত্রকর্ম ও চলচ্চিত্র।
গতকাল বুধবার হাতিরপুলের নিজস্ব কার্যালয়ে বৃত্ত আর্টস ট্রাস্ট এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় আয়োজকেরা জানান, কর্মশালার শিল্পকর্ম নিয়ে কাল শুক্রবার এক দিনের প্রদর্শনীর আয়োজন করা হবে। শিল্পকর্মগুলো পুরান ঢাকার সোয়ারীঘাট, কল্পনা বোর্ডিং, বিউটি বোর্ডিং, আহসান মঞ্জিল, জুবিলী স্কুল ও লালকুঠিতে উপস্থাপন করা হবে। প্রদর্শনী দেখতে আগ্রহী দর্শকদের নিয়ে যাওয়ার জন্য থাকবে পরিবহনের ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আধ ঘণ্টা পর পর একটি বাস ছাড়বে। এই কার্যক্রম শুরু হবে বেলা ১১টায়। আয়োজকেরা আরও জানান, ভিজিটিং আর্টসের সহায়তায় একই সঙ্গে বিশ্বের আটটি দেশের ১০টি শহরে প্রায় একই রকম কর্মসূচি পালিত হচ্ছে। শহরগুলো হলো সাংহাই (চীন), নয়াদিল্লি (ভারত), করাচি (পাকিস্তান), ব্র্যাডফোর্ড (যুক্তরাজ্য), জোহানেসবার্গ (দক্ষিণ আফ্রিকা), স্মেথউইক (যুক্তরাজ্য), এডিনবার্গ (স্কটল্যান্ড), তেহরান (ইরান) ও ওয়ালথান ফরেস্ট (যুক্তরাজ্য)।
বগুড়ায় দুই দিনের শিল্পী মহাসম্মেলন সমাপ্ত
বগুড়ার নিজস্ব প্রতিবেদক জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখা আয়োজিত দুই দিনব্যাপী দ্বিতীয় শিল্পী মহাসম্মেলন গতকাল বুধবার শেষ হয়েছে। শেষ দিন ছিল শিল্পীদের আড্ডা ও সন্ধ্যায় সংগীতশিল্পী কনকচাঁপার একক সংগীত সন্ধ্যা। দর্শনীর বিনিময়ে পাওয়া এই টাকা শিল্পী কল্যাণ ফান্ডে জমা করা হবে। যা দিয়ে দুস্থ শিল্পীদের সহযোগিতা করা হবে।
গতকাল শহীদ টিটু মিলনায়তনে নবীন-প্রবীণ শিল্পীরা আড্ডায় মেতে ওঠেন। এই অনুষ্ঠানটি ছিল খোশ মেজাজের। বগুড়ায় কেটে যাওয়া দিনগুলোর কথা শিল্পীরা তুলে ধরেন। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় কনকচাঁপার একক সংগীত অনুষ্ঠান। তাঁর গান শুনতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। অনেকে টিকিট না পেয়ে ফিরে গেছেন।

Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-12-03/news/22898

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging