Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Religion and Culture >> Steps Have Been Taken >> হজযাত্রীদের সেবায় বাংলালিংক

হজযাত্রীদের সেবায় বাংলালিংক

E-mail Print PDF

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলালিংক হজক্যাম্পে হজযাত্রীদের সেবায় বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে প্রতিদিন দুই হাজার লিটার করে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ, বিনামূল্যে ফোনসেবা ও বাস সার্ভিস (হজযাত্রীদের বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাস)। এ ছাড়া পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র রাখার জন্য হজযাত্রীদের একটি করে ব্যাগও দেওয়া হচ্ছে।

এ সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বরত অতিরিক্ত সচিব আব্দুর রব হাওলাদার ও যুগ্ম সচিব বজলুল হক বিশ্বাস। অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আসের ইয়াকুব খান এবং পরিচালক (বিপণন) শিহাব আহমাদ প্রধান অতিথির হাতে সেবা কার্যক্রমের স্মারক তুলে দেন। বিজ্ঞপ্তি।

Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-10-25/news/14830

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging