Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Residence and Tourism >> Good News >> মিরসরাইয়ের মহামায়া ও মুহুরী প্রকল্প পর্যটন কেন্দ্র হচ্ছে

মিরসরাইয়ের মহামায়া ও মুহুরী প্রকল্প পর্যটন কেন্দ্র হচ্ছে

E-mail Print PDF

মিরসরাইয়ের মহামায়া ও মুহুরী প্রকল্পকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। সরকার দেশে দুহাজার ২০০ নতুন পর্যটন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছে মিরসরাইয়ের দুটি প্রকল্পও। সাংসদ মোশাররফ হোসেন জানান, ‘মহামায়া ও মুহুরী প্রকল্প এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।’ তবে কবে নাগাদ প্রকল্প দুটি আলোর মুখ দেখবে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

স্থানীয়রা জানান, মুহুরী ও মহামায়া প্রকল্পে পর্যটন কেন্দ্রের সব উপাদানই আছে। মুহুরী প্রকল্পে দূরদূরান্ত থেকে বিনোদনপ্রিয় মানুষ ভিড় করেন বিভিন্ন উত্সবে। শীত মৌসুমে বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাসফরের জন্য আসেন এখানে। এখানে দেখা যায়, জাল ফেলে জেলেদের মাছধরার দৃশ্য, তাঁদের জীবনসংগ্রাম। দুপাশে গড়ে ওঠা বনাঞ্চলে আছে হরেক প্রজাতির প্রাণী। শেষ বিকেলের সূর্যের আলো যখন মুহুরী প্রকল্পের বেলাভূমিতে পড়ে, তখন মনে হয় পুরো এলাকা মায়াপুরি। প্রায় ৪০ হাজার হেক্টর এলাকাজুড়ে মুহুরী প্রকল্প। জোরারগঞ্জ বাজারের উত্তর পাশ দিয়ে পশ্চিমে চলে গেছে মুহুরী প্রকল্পের সড়ক। ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানান, ‘গত আওয়ামী লীগ সরকারের আমলে সাংসদ মোশাররফ হোসেন পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তখন পর্যটন কেন্দ্র না হওয়ায় মানুষ হতাশ হয়েছিলেন। সদর ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ও সাবেক চেয়ারম্যান জাফর উদ্দিন আহমদ চৌধুরী বলেন, মহামায়া প্রকল্পটি পর্যটন কেন্দ্র হলে ওই এলাকার অর্থনীতিতে প্রাণসঞ্চার হবে। পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-10-25/news/14678

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging