Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Residence and Tourism >> Good News >> জমে উঠেছে আনোয়ারার পর্যটন কেন্দ্রগুলো

জমে উঠেছে আনোয়ারার পর্যটন কেন্দ্রগুলো

E-mail Print PDF

আনোয়ারার পর্যটন কেন্দ্রগুলো এখন বেশ জমে উঠেছে। পারকি সমুদ্রসৈকত, ব্যক্তি মালিকানাধীন পর্যটন কেন্দ্র ওয়ান্ডার গার্ডেন, হিলটপ পার্কসহ অন্যান্য দর্শনীয় স্থানে বিনোদনপ্রেমী মানুষের ভিড় বাড়ছে। তবে, প্রতি বৃহস্পতি ও শুক্রবার লোকসমাগম হয় বেশি। তাঁরা আসেন চড়ুইভাতি, শিক্ষাসফর উপলক্ষে। পারকি সৈকত ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাছিম জানান, ‘যাতায়াতব্যবস্থা ভালো হওয়ায় পারকিতে এখন ছুটির দিনসহ প্রতিদিন পর্যটক আসেন। আমাদের বেচাকেনাও বাড়ছে।’

এদিকে, বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র ওয়ান্ডার গার্ডেনেও পর্যটকদের ভিড় বাড়ছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন আহমেদ চৌধুরী। এখানে হরেক ফুলের গাছ, পাতাবাহার, কৃত্রিমগুহা, সিংহের ডিওরোমা, অ্যাকুরিয়াম ও কৃত্রিম ঝরনা রয়েছে। একই অবস্থা দেখা যায় বেসরকারিভাবে গড়ে ওঠা দেয়াং পাহাড়ের হিলটপ পার্কেও। এখানেও ভিড় বাড়ছে নানা শ্রেণী-পেশার মানুষের। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন প্রথম আলোকে জানান, পর্যটকদের নির্বিঘ্নে চলাচলের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-11-05/news/17228

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging