Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Residence and Tourism >> Good News >> দেশের পর্যটনশিল্পের উন্নয়নে মনিটর ফাউন্ডেশনের যাত্রা শুরু

দেশের পর্যটনশিল্পের উন্নয়নে মনিটর ফাউন্ডেশনের যাত্রা শুরু

E-mail Print PDF

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বাড়ানোর মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশের লক্ষ্য নিয়ে বেসরকারি খাতের অরাজনৈতিক সংগঠন মনিটর ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের নবগঠিত এ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মনিটর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী ওয়াহিদুল আলম ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রকিব সিদ্দিকী। এ সময় সংগঠনের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, বিদেশিরা বাংলাদেশের নেতিবাচক দিকগুলো সম্পর্কে বেশি জানে। দেশের পর্যটনশিল্পের উন্নয়নে ইতিবাচক দিকগুলো সম্পর্কে বেশি জানানো দরকার। এ জন্য তিনি দেশের সংবাদমাধ্যম ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
জি এম কাদের আরও বলেন, দেশের পর্যটনশিল্পের উন্নয়নে প্রচুর সম্ভাবনা রয়েছে। এ শিল্পের উন্নয়নের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। একই সঙ্গে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। কিন্তু অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে তা হচ্ছে না।

জি এম কাদের আরও বলেন, দেশের ৩০ শতাংশের বেশি লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ফলে সরকারকে দারিদ্র্য নিরসনের ওপর বেশি গুরুত্ব দিতে হয়। এ জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সরকারের একার পক্ষে পর্যটনশিল্পের অবকাঠামো উন্নয়ন সম্ভব নয়। তিনি এ খাতের উন্নয়নে বেসরকারি খাতের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে কাজী ওয়াহিদুল আলম বলেন, দেশের পর্যটনশিল্পে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) প্রচুর সুযোগ রয়েছে। কিন্তু বিদেশে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তির কারণে এ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি।

ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে কাজী ওয়াহিদুল আলম বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে নানা ধরনের কর্মসূচি নেওয়া হবে। এসব কর্মসূচির মাধ্যমে দেশের ভাবমূর্তি বাড়ানোর পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-11-01/news/16333

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging