Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Treatment and Health >> Good News >> কৃমিনাশক বড়ি ভরা পেটে খেলে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা নেই

কৃমিনাশক বড়ি ভরা পেটে খেলে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা নেই

E-mail Print PDF

কৃমিনাশক বড়ির তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে এই বড়ি অবশ্যই ভরা পেটে খেতে হবে। আর এটা খাওয়ার পর কেউ যদি সামান্য অসুস্থও হয়, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিছুক্ষণ পরেই সে আবার সুস্থ বোধ করবে।

৬ থেকে ১২ বছর বয়সের শিশুদের জন্য জাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা বলেন। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল মিলনায়তনে গতকাল রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কৃমি দিবসে গতকাল সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গামী বা একই বয়সের প্রায় দুই কোটি শিশুকে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে। এই কার্যক্রম বিদ্যালয়কেন্দ্রিক হলেও বিদ্যালয়ে পড়ে না, এমন শিশুদেরও তা খাওয়ানো হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছরের জাতীয় টিকা দিবসে কৃমিনাশক বড়ি ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল সেবনের ফলে শিশুরা পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছিল বলে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, ওই সময় কোনো শিশু মারা যায়নি বা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে, এমন কোনোকিছুর প্রমাণ পাওয়া যায়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের চিকিত্সা শিক্ষা কার্যক্রমের পরিচালক খন্দকার মো. শেফায়েত উল্লাহ। এ সময় বক্তব্য দেন স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী, খন্দকার মাইনুদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ।

Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-11-02/news/16610

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging