Developmentbd.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home >> Treatment and Health >> Steps Should Be Taken >> স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে

E-mail Print PDF

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চিকিত্সক ও চিকিত্সাবিজ্ঞানের শিক্ষার্থীদেরও তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। পাশাপাশি আমাদের দেশের বিপুলসংখ্যক লোকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টেলিমেডিসিনের মতো আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারেরও কোনো বিকল্প নেই। এসব সুবিধা যতদ্রুত সম্ভব সাধারণ মানুষদের কাছে পৌঁছাতে হবে। গত শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজে আয়োজিত ‘মুক্তদর্শন ও চিকিত্সাবিজ্ঞান’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, মানবজীবনের সাফল্যই হলো অন্যের জন্য কাজ করতে পারা। তিনি শিক্ষার্থীদের মুক্তদর্শনে বিশ্বাসী হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, মুক্তদর্শনের বিকাশের ক্ষেত্রে মানুষের জন্য কম্পিউটার সফটওয়্যার ও তথ্য ভাণ্ডার-সাশ্রয়ী ও সহজলভ্য করার জন্য সারা পৃথিবীর ওপেন সোর্স স্বেচ্ছাসেবকেরা কাজ করে চলেছেন। একই লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে অন্য একটি প্রবন্ধে বিডিওএসএনের অংশীদারি সমন্বয়কারী (পার্টনারশিপ কো-অর্ডিনেটর) ওমর শিহাব চিকিত্সাবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট, উইকিপিডিয়া ও সম্মিলিত প্রচেষ্টার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক আবুল কালাম আজাদ দেশের স্বাস্থ্যব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নানা উদাহরণ তুলে ধরেন। সাধারণ মানুষের কাছে প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের বেশি বেশি করে ওপেন সোর্সের চর্চা করার আহ্বান জানান তিনি।

Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-24/news/21397

 

Advertisement

Ntv
Sheltech
Immigration
Gplex
Primer Bank
Sel
Pran Foods
Sydney
Banglar Fashion
LiveOutsource
24hourscall
Mozilla Firefox

Bookmark and Share


More Informations

Bangla Font Problem

Advertisement

Boromela

Bddl

Bridging